ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে মোটরসাইকেল না পেয়ে অভিমানী কিশোরের আত্মহত্যা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ৩৫৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল কিনে না দেওয়ার অভিমানে বিষপানে নয়ন (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত নয়ন গোয়ালন্দ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কৃষক ওয়ালির ছেলে।

শনিবার রাতে ইঁদুর মারা বিষ খেলে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা খারাপ হওয়া শুরু করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর রাত বারোটার দিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়।

নিহত নয়নের খালু মো. নুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত নয়ন ও তার ভাই সজিব ঢাকার আশুলিয়া অঞ্চলে একটি ইলেকট্রনিক মেকানিক কারখানায় কাজ করতো। দীর্ঘদিন শিক্ষানবিশ থাকার পর গত মাস থেকে তার বেতন চালু হয়। এবার ঈদুল আযহায় বাড়ি আসার পর থেকেই সে বাবা-মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। এর জন্য সে কয়েকদিন খাওয়া-দাওয়াও বন্ধ করে দেয়। অবশেষে বিষ পানে আত্মহত্যা করে।

গোয়ালন্দ পৌরসভার স্হানীয় কাউন্সিলর ফজলুল হক জানান, মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোর নয়ন বিষপান করে আত্মহত্যা করে বলে জেনেছি। তার বাবা দরিদ্র কৃষক হলেও সে পরে কিনে দিতে চান। কিন্তু অবুঝ ছেলে তা শোনেনি। এরপর সে অভিমান করে বিষপান করে।

গোয়ালন্দে মোটরসাইকেল না পেয়ে অভিমানী কিশোরের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৫২:২২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩