ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ ২৭৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নবুওছিমুদ্দিন পাড়া নামক স্থানে
মোটরসাইকেল ও অটো রিকশার সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরতর আহত হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী মো. শরীফুল ইসলাম (১৮) গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের দেবগ্রাম এলাকার মো. আজিজ খাঁর ছেলে এবং আহত মো. সাগর গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি এলাকার মো. আজাদ এর ছেলে। নিহত শরীফুল পেশায় একজন দর্জি ছিলেন।

স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজার এলাকা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে দুই মোটরসাইকেল আরোহী নবুওছিমুদ্দিন পাড়া নামক স্থানে পৌছালে মকবুলের দোকানগামী একটি অটোরিকশার পেছনে দ্রুতগতির মোটরসাইকেল টি গিয়ে সজোরে ধাক্কা দেয়। এসময় বিকট শব্দ পেয়ে আশপাশের লোকজন এসে তাদেরকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন এবং অপর গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।

আহলাদীপুর হাইওয়ে থানার এসআই মো. জিল্লুর রহমান জানান, আমরা সড়ক দূর্ঘটনার খবর শোনা মাত্রই ঘটনাস্থলে গিয়ে অটো ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল টি উদ্ধার করে থানায় পাঠিয়েছি। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে ফরিদপুর রেফার করে এবং নিহত শরীফুলের ব্যাপারে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

গোয়ালন্দে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ১

আপডেট সময় : ০৪:১৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩