ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২০৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মায়ের উপর অভিমান করে ডালিম আক্তার (১২) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সৈদাল পাড়ায় এ ঘটনা ঘটে।

ডালিম স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের ষষ্ঠ শ্রেনির শিক্ষার্থী। বাবা কালাম মন্ডল ও মা রাবেয়া বেগম দম্পতির পাঁচ সন্তানের মধ্যে সে সেজো সন্তান।

ডালিমের বাবা মো. কালাম মন্ডল জানান, সকালে মায়ের সাথে সামান্য ব‍্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় ডালিমের। এ সময় ওর মা ওকে একটা থাপ্পর মারে। এতে করে সে মায়ের উপর অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আমার ছোট মেয়ে টের পেয়ে বিশেষ কায়দায় ঘরের ভিতর গিয়ে ওড়না কেটে ডালিমকে নিচে নামায়। পরে তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে ডালিমকে মৃত অবস্থায় পায়। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, স্কুল ছাত্রীর লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

গোয়ালন্দে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৪৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩