ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৩৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক আয়োজনে বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে বেসরকারি সংস্থা মুক্তি মহিলা সমিতির কনফারেন্স রুমে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

দৌলতদিয়া বেসরকারি মুক্তি মহিলা সমিতি ও ন্যাদারল্যান্ড এর দাতা সংস্থা তেরে দাস হোমস এর সহযোগিতায় অনুষ্ঠিতব্য সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র।

সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন আহমেদ তিথি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন,
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মেঃ হাফিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, দক্ষিণ উজান চর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোজাফফর হোসেন, ম্যানেজার চাইল্ড প্রোটেকশন (টিডিএইচ) সুরুজিত কুন্ডু, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফারহানা আক্তার,
মুক্তি মহিলা সমিতির পরিচালক মর্জিনা বেগম, গোয়ালন্দ মডেল মসজিদের খতিব মুফতি আজম আহমাদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী প্রমূখ।

বেসরকারী সংস্থা মুক্তি মহিলা সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মঞ্জু সভা সঞ্চালনা করেন।

সভায় বক্তারা মানবপাচার প্রতিরোধে সমন্বিত ভাবে সকলকে কাজ করা এবং জনসচেতনতা বৃদ্ধির উপর জোর দেন। সেইসাথে উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের নজর বাড়ানোর তাগিদ দেয়া হয়।

গোয়ালন্দে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪