ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষন পরিদর্শন করলেন ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ২৮৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে চলমান মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষন কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৩ টায় তিনি প্রশিক্ষন কেন্দ্রে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রশিক্ষন সমন্বয়ক তাহমিনা বেগম, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান, শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক ইমাদ উদ্দিন টফি, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শামীম শেখ, সদস্য লুৎফর রহমান প্রমূখ।

ইউএনও প্রশিক্ষন বিষয়ে প্রশিক্ষনার্থী শিক্ষক সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রশিক্ষনের বিষয়ে খোঁজ-খবর নেন।

প্রশিক্ষন সমন্বয়ক তাহমিনা বেগম বলেন, ২০২৪ সাল হতে ৮ম ও ৯ম শ্রেনীতে নতুন কারিকুলাম বিস্তরন শুরু হচ্ছে। নতুন কারিকুলাম বিষয়ে শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলতে গত ১৮ ডিসেম্বর হতে ৭ দিন ব্যাপী এ প্রশিক্ষন শুরু হয়েছে। এতে গোয়ালন্দ উপজেলার ২২ টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ২৩২ জন শিক্ষক অংশ নিচ্ছেন। আশা করি শিক্ষকরা এ প্রশিক্ষন গ্রহনের মাধ্যমে নতুন বছরে শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান করতে পারবেন। সারা দেশে একযোগে এ প্রশিক্ষন চলছে বলে তিনি জানান।

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষন পরিদর্শন করলেন ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র

আপডেট সময় : ০৯:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩