ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে মাঠে ফসল তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২০৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেদের ক্ষেত থেকে উচ্ছে তুলতে গিয়ে বজ্রপাতে মো. সাইদুল মৃধা (২৮) নামে যুবকের মৃত্যু হয়।

সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের খালেক মৃধা পাড়ার মো. জামাল মৃধার ছেলে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দেবীপুর চরে এ ঘটনা ঘটে।

স্থানীয় চাষী মোহাম্মদ আলী জানান, সাইদুলসহ আমরা ৫ – ৬ জন নিজেদের ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলে আমরা দৌড়ে বাড়ির দিকে রওয়ানা দেই। কিন্তু সাইদুল, কাইউম খাঁ, আসলাম, ইউসুফসহ চারজন তখনও মাঠে উচ্ছে তুলছিল। এ সময় হঠাৎ প্রচন্ড শব্দ করে বজ্রপাত হয়। বজ্রপাতটি সাইদুলের গায়ে লাগলে তার কান ও নাক দিয়ে রক্ত পরতে শুরু করে। সাথে সাথে মাটিতে লুটিয়ে পরলে এসময় সাথে থাকা লোকজন ধরাধরি করে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই ওই যুবকের মৃত্যু হয়।

গোয়ালন্দে মাঠে ফসল তুলতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৯:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩