ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ভ্যান উল্টে পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

জহুরুল ইসলাম হালিম- রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ১৩৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে খাদের পানিতে ডুবে কুদরত শেখ (৪৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

তিনি উজানচর ইউনিয়ন ২নং ওয়ার্ড মুন্সি পাড়া এলাকার মৃত মিজাই শেখ এর ছেলে।

রোববার (২৭ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন এর চর মাইটকুড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, কুদরত শেখ নিজেই ভ্যান চালিয়ে বিভিন্ন হাটবাজারে মসলা বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজও তিনি কুটি পাঁচুরিয়া হাটে মসলা নিয়ে যাওয়ার সময় ছোট ভাকলা ইউনিয়ন এর চর মাইটকুড়া এলাকায় ভ্যান উল্টে খাদের পানিতে ডুবে যান। স্থানীয়রা খাদের পানির নিচ থেকে তাঁকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ-ব্যাপারে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে।

গোয়ালন্দে ভ্যান উল্টে পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩