ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৬৩৮ বার পঠিত

“আলোর পথে ভালোর সন্ধানে সবার পাশে’,
“আসুন গাছের সাথে বন্ধুত্ব করি, স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ি” এই পতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে স্বপ্নের সবুজ বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সোমবার (০৫ জুন) উপজেলার দেবগ্রাম ইউনিয়নে কাটাখালী বাজারস্থ চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে সকাল ১০টার দিকে স্বপ্নের সবুজ বাংলাদেশ সংগনের আয়োজনে ৩ শতাধিক বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম মিয়া, সহকারী শিক্ষক মো. লিয়াকত হোসেন, স্বপ্নের সবুজ বাংলাদেশ রাজবাড়ী জেলা কমিটির আহবায়ক মো. সাইফুল ইসলাম মিলন, উপদেষ্টা ইন্জিনিয়ার মাহাবুব আলম শাহিন, সুলতান হোসেন লিখন, মো. সেন্টু মোল্লা, মো. সেলিম শেখ প্রমূখ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী বলেন, আজ মানবিক সংগঠন স্বপ্নের সবুজ বাংলাদেশ বৃক্ষরোপম ও গাছের চারা বিতরণ করে যে কাজটি করেছে তা অবশ্যই প্রশংসার দাবিদ্বার। একাজে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত। আমার পক্ষ থেকে সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। এসময় সংগঠনের রাজবাড়ী জেলা আহবায়ক মো. সাইফুল ইসলাম মিলন বলেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সংগঠনের পক্ষ থেকে বৃক্ষ রোপণ ও বিতরণ কার্যক্রম শুরু করেছি এ কার্যক্রম অব‍্যহত থাকবে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় অন্তত একটি করে হলেও ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করুন।

গোয়ালন্দে বৃক্ষ রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৫৫:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩