ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩ ২৩৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তরের প্রতিষ্ঠাতা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্বজন সমাবেশের আয়োজনে বৃক্ষ রোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় পৌর শহরের আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

পরে তিনি সেখানে তিনটি ফলের চারা রোপণ করেন।

পরবর্তীতে স্বজনরা স্হানীয় রেললাইনের পশ্চিম পাশ ও উজানচর নতুন ব্রিজ সংলগ্ন আশ্রায়ন কেন্দ্রে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন এবং অপর একটি মাদ্রাসা কতৃপক্ষ ও উজানচর নতুন পাড়া বাসীর মাঝে চারা বিতরণ করেন।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আলাউদ্দিন মোল্লা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির পলাশ, মাদ্রাসার শিক্ষক হাফেজ ওবায়দুর রহমান, হাফেজ সেলিম প্রমূখ।

বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে উপস্হিত ছিলেন যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ, স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু, সহ-সভাপতি
জিল্লুর রহমান, শফিউল্লাহ মন্ডল, আবুল কাশেম বিশ্বাস, মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মো. মুরাদ হোসেন,সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন আহমেদ, দপ্তর সম্পাদক মো. রজব আলী, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম রাজ্জাক,সেলিম হোসেন প্রমূখ।

এ সময় স্বজন সমাবেশের সভাপতি আতাউর রহমান মন্জু বলেন, যুগান্তর প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা বৃহস্পতিবার মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করেছি।
আজকে তার স্মরণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হলো। আগামী আরো কয়েকদিন এ কর্মসূচি চলবে।

পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, নুরুল ইসলাম বাবুল জাতির একজন আলোকিত সন্তান। তিনি নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।পরবর্তিতে অক্লান্ত পরিশ্রম করে যমুনা গ্রুপ প্রতিষ্ঠার মাধ্যমে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। যেখানে হাজার হাজার মানুষের কর্ম সংস্হান হয়েছে। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে তার অবদান অপরিসীম। তার মৃত্যু দেশের জন্য এক বিরাট ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি।

গোয়ালন্দে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩