ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি

সাইফুর রহমান পারভেজ-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ১২০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা কমিটির পক্ষ হতে গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সংগঠনটি গোয়ালন্দ প্রপার হাই স্কুল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ এবং সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ প্রাঙ্গণে ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে এসময় জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি সাইফুর রহমান পারভেজের আমন্ত্রণে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শিহাব রিফাত আলম, কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট, নাজনীন সুলতানা রুনা, পরিচালক মামুন পারভেজ, পরিচালক নাঈমুল হক রাসেল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ‍্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মো. শাজাহান, সাংগঠনিক সম্পাদক, মো. আজিজ মুন্সী, জাগ্রত কর্মী, দ্বিজেন সাহা, সুধীর কুমার বিশ্বাস, রফিকুল ইসলাম জুনা, মো. ফরিদুল ইসলাম, গোলাম মোস্তফা সোহাগ প্রমুখসহ অন‍্যান‍্য সদস্য বৃন্দ।

জাগ্রত ব‍্যবসায়ী ও জনতা বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান শিহাব রিফাত আলম বলেন, দেশের ভারসাম্য ও সবুজের সমারোহ বৃদ্ধিতে বৃক্ষরোপণ অতীব জরুরি। দেশের সকলকে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ কর্তন বন্ধে উদ্যোগ নিতে হবে। তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে আরও বলেন, বেশি বেশি গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করুন।

গোয়ালন্দে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০৬:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪