ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের মাঝে  হুইল চেয়ার বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ১৫৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বয়স্কদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও চারজনকে চারটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থিত গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে ক্যাম্পের মাধ্যমে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম চলে।

ক্যাম্পে রোগী দেখে ব্যবস্থাপত্র দেন রাজবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ফিজিওথেরাপি কনসালট্যান্ট ডা. নাসির উদ্দীন আহাম্মেদ ও থেরাপি সহকারী মো. শহিদুল ইসলাম। ক্যাম্প হতে শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন চারজনের হাতে চারটি হুইল চেয়ার তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ, সাধারণ সম্পাদক মো. মুন্নাফ শেখ প্রমুখ।

গোয়ালন্দে বিশেষ চাহিদা সম্পন্ন লোকদের মাঝে  হুইল চেয়ার বিতরণ

আপডেট সময় : ০৯:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩