ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১ লক্ষ টাকা ছিনতাই, থানায় অভিযোগ দায়ের

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ২৪৬ বার পঠিত

রাজবাড়ির গোয়ালন্দে পূর্ব শত্রুতার জেরে সুজন শেখ (২৫) নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় ব্যাবসায়ীর কাছে থাকা নগদ এক লক্ষ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা।

আহত সুজন উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ভাগলপুর গ্রামের বাবুল শেখের ছেলে।

এ ঘটনায় সুজনের চাচা ফজলুল হক হামলার মুল হোতা মিরাজ মীর মালতসহ অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে গোয়ালন্দ ঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, সুজন শেখ পেশায় একজন বিকাশ ব্যবসায়ী। ভাগলপুর গ্রামে তার একটি বিকাশের দোকান রয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে দোকানে থাকা অবস্থায় জরুরী কথা আছে বলে তাকে দোকান থেকে ডেকে পাশের সাহেব আলী পুকুরের পাশে নিয়ে যায় অভিযুক্ত মিরাজ মীর মালত।

এ সময় সেখানে পূর্ব থেকে অবস্থান করা ৪-৫ জন যুবক সুজন শেখের উপর অতর্কিত হামলা করে মারপিট শুরু করে।

মারপিটের এক পর্যায়ে মীরাজ মীর মালত তার কাছে থাকা চাইনিজ কুড়াল দিয়ে সুজনের মাথায় সজোরে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে সুজন মাটিতে লুটিয়ে পড়লে মীরাজ মীর মালত সুজনের পকেটে থাকা বিকাশ ব্যবসার নগদ এক লক্ষ টাকা নিয়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ হয়েছে। আসামিদের আটক করতে আমরা চেষ্টা চালাচ্ছি।

গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ১ লক্ষ টাকা ছিনতাই, থানায় অভিযোগ দায়ের

আপডেট সময় : ০৯:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪