ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বিএনপি নেতৃবৃন্দের সাথে ইউএনও বিনিময় সভা

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ১৪৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

বুধবার (৮ আগষ্ট) সকাল দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় তারা উপজেলা প্রশাসনের কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।

এছাড়া তারা জানান পুলিশ প্রশাসন মাঠে না থাকায় এক শ্রেনীর লোক সুবিধা নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করছে। যেটা কোনভাবেই কাম্য নয়। বিএনপি এসমস্ত কাজে বিশ্বাস করে না এবং দলীয় কোন নেতাকর্মী এগুলোর সাথে জড়িত না।

এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দীন শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি কাশেম মন্ডল, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইদুল মন্ডল, গোয়ালন্দ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সানোয়ার আহমদ, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাইদ মন্ডল।

গোয়ালন্দে বিএনপি নেতৃবৃন্দের সাথে ইউএনও বিনিময় সভা

আপডেট সময় : ১১:২৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪