ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে বাস চাপায় মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু , স্ত্রী গুরুতর আহত

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ৪৫৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকায় দুই ঘন্টার ব্যবধানে এবার মো. রনি (৩০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।

এসডি পরিবহনের একটি দ্রুত গতির বাস তার মোটর সাইকেলকে চাপা দিলে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।

এ সময় মোটর সাইকেলের পেছনে থাকা রনির স্ত্রী শিল্পী খাতুন (২৭) গুরুতর আহত হন। তাকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহত রনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রেলগেট শ্রীদাম দত্ত পাড়া গ্রামের আজাদ কন্ট্রাকটের ছেলে। তিনি গোয়ালন্দ বাজারে ড্রিম আইটি কম্পিউটারে অনলাইন ব্যবসা করতেন।

এরআগে একই এলাকায় শুক্রবার বেলা সোয়া ১ টার দিকে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় আকবর মল্লিক নামে গোয়ালন্দ বাজারের এক কাপর ব্যাবসায়ী ঘটনাস্হলেই মারা যান।

স্থানীয়রা জানান, রনি তার স্ত্রীকে নিয়ে শুক্রবার দুপুরের পর পাশ্ববর্তী গৌধুলী বিনোদন কেন্দ্রে ঘুরতে যান। সেখান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঢাকা-খুলনা মহাড়কের জমিদার ব্রিজে পৌঁছালে দৌলতদিয়া ঘাট হতে আগত এসডি পরিবহন বাসটির সাথে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ও তার স্ত্রী শিল্পী ছিটকে মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত এসে তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেয়ার পর রনি মারা যান।

এদিকে একদিনে একই স্হানে দুইটি সড়ক দূর্ঘটনা ও দুই ব্যাক্তির মৃত্যুর ঘটনায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠেছেন। তারা অবিলম্বে জমিদার ব্রিজ এলাকায় গতিরোধক স্হাপনের দাবি জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল হালিম জানান, ঘাতক এসডিআই পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়ালন্দে বাস চাপায় মোটর সাইকেল আরোহী যুবকের মৃত্যু , স্ত্রী গুরুতর আহত

আপডেট সময় : ১০:০৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪