ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩ ৪০৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জুন) বেলা সাড়ে ৩ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্ন আশ্রায়ন প্রকল্পের মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনির সঞ্চালনায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন প্রমখসহ চার ইউপির সদস্য মন্ডলী প্রমুখ।।

উদ্বোধনী খেলায় ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ উজানচর ইউনিয়ন পরিষদের মুখোমুখি এবং দেবগ্রাম ইউনিয়ন পরিষদ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের মুখোমুখি হয়।

টুর্নামেন্টটি পরিচালনার দায়িত্বে রয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিলন, মো. সাজ্জাদ হোসেন, সদস্য মো. জিয়াউল হাসান টিটু, মো. আলমগীর হোসেন, মিরাজ বিশ্বাস, মো. আশিক শেখ।

গোয়ালন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩