ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে বকনা বাছুর বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১১০ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ২১ জন জেলের মাঝে বকনা বাছুর প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বক্তব্য রাখেন ও জেলেদের হাতে বকনা বাছুর তুলে দেন।

জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের’ আওতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়নে তালিকাভুক্ত ২১জন জেলের মধ্যে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রত্যেককে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন প্রমুখ

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মোস্তফা আল রাজীব।

গোয়ালন্দে বকনা বাছুর বিতরণ

আপডেট সময় : ০৯:৫৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪