ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পিতার বিরুদ্ধে নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগ

সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ২০৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে কালাম ফকির নামে পাষন্ড পিতার বিরুদ্ধে তার নিজ কন্যাকে (১৬) ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।

ভিকটিম কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও স্বাস্থ্য পরিক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপালে পাঠিয়েছে পুলিশ। এবং তার পিতাকে গ্রেফতার করেছে।

গতকাল বুধবার (৭ জুন) ভোর রাতের দিকে উপজেলার চর দৌলতদিয়া এলাকায় ন্যাক্কারজনক এ ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে গোয়ালন্দ ঘাট থানায় প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ওসি স্বপন কুমার মজুমদার।

মামলার সূত্র দিয়ে ওসি স্বপন কুমার মজুমদার জানান, চর দৌলতদিয়া এলাকায় নিজ বাড়ির থাকার ঘরের সাথে আসামীর একটি মুদি দোকান আছে। ভিকটিম কিশোরী সারাদিন দোকানের কাজে বাবা ও সৎ মা’কে সাহায্য করে রাতে দোকানেই ঘুমায়। ৬ জুন মঙ্গলবার দিবাগত মধ্যরাতে বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে ভয় পেয়ে সে বাবা-মায়ের থাকার ঘরে গিয়ে মেঝেতে শুয়ে পড়ে।কিছুক্ষন পর তার বাবা-মা বিছানা থেকে নেমে মেয়েকে উপরে শুতে দেয় এবং নিজেরা নিচে শোয়। বুধবার ভোররাত ৪ টার দিকে তার বাবা বিছানার উপর উঠে তার মুখ চেপে ধরে এবং প্রাননাশের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষন করে।

সকালে বিষয়টি তার দুই সৎ মা’কে জানালেও তারা স্বামীর ভয়ে কিছুই বলতে পারে না। এক পর্যায়ে মেয়েটি থানায় এসে অভিযোগ দেয়। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এর আগেও সে মেয়েকে এভাবে বেশ কয়েকবার ধর্ষন করেছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছে।

ওসি জানান, গ্রেফতারকৃত আসামী ৪ টি বিয়ে করেছে। তার দুশ্চরিত্র কর্মকান্ডের কারনে তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী তাকে ত্যাগ করে চলে গেছে।ভিকটিম কিশোরী তার দ্বিতীয় স্ত্রীর গর্ভের সন্তান।

এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আসামীকে বৃহস্পতিবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দে পিতার বিরুদ্ধে নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগ

আপডেট সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩