ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩ ২৭৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পানিতে ডুবে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১১ মে) বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবু ওছিমদ্দিনপাড়া গ্রামের বাদল মন্ডলের ছেলে মিরাজ মন্ডল(১০) পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।

সে স্থানীয় নবু ওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। মৃত মিরাজের বাবা বাদল মন্ডল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

স্থানীয়রা জানান, মিরাজ কখন, কিভাবে পানিতে পরে যায় তা কেউ বুঝতে পারেনি। সন্দেহ বসত সবাই পুকুরে ডুবে যাওয়ার কথা চিন্তা করে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুকুরে ঘন্টাখানেক খুঁজাখুঁজির পর শিশুটিকে উদ্ধার করে।

তৎক্ষণাৎ সবাই ধরাধরি করে শিশুটিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সম্পর্কে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুরে আমাদের কর্মীরা তন্ন তন্ন করে খুঁজে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন।

গোয়ালন্দে পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩