ঢাকা ০২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পানিতে ডুবে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ৩৩১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে অমুল্য প্রসন্ন রায় (৭৫) নামে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। 

নিহত শিক্ষক গোয়ালন্দ পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিপিন রায়ের পাড়ার বাসিন্দা। তিনি গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে সুনামের সাথে চাকুরি করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন, অসংখ্য শুভাকাঙ্খী ও ছাত্রছাত্রী রেখে যান। বুধবার বেলা ১২ টায় তার অন্তেষ্ট্রিক্রিয়া সম্পন্ন হয়।

নিহতের ছোট ভাই শ্যামল কুমার সাহা জানান, মঙ্গলবার (২৫ জুলাই) বিকাল চারটার দিকে তার বড় দাদা বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি  বাড়িতে ফিরে না আসায় আমরা পুকুরে অনেক খোঁজাখুজি করি। কিন্তু না পেয়ে পরবর্তীতে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে রাত ৯ টার দিকে পুকুরে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে অমূল্য প্রসন্ন রায় নিজ বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান। এরপর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে পুকুরে খোঁজাখুজি করেন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে আমাদের খবর দেয়। রাত ৯টার দিকে আমরা সেখানে যাই। পরে সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি।

গোয়ালন্দে পানিতে ডুবে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩