ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে পাটে গুদামে রহস্যজনক অগ্নিকান্ড, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

জহুরুল ইসলাম হালিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ১৩৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের আড়ৎ পট্টি এলাকায় পাটের গুদামে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ্যরা। মঙ্গলবার ভোর রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছুই বলতে পারছেন না ফায়ার সার্ভিস বা ক্ষতিগ্রস্থ্যরা।

স্থানীয়রা জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১২টা দিকে প্রথমে সঞ্জয় কুমার দাসের পাটের গুদামে আগুন দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন পাশের মামুন মোল্লা ও সামছুল আলমের যৌথ মালিকানাধীন গুদামে ছড়িয়ে পরে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল ৩/৪ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ সঞ্চয় কুমার দাস জানান, তার গুদামে ১০ হাজার মণেরও বেশী পাট ছিল। সবই পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে তিনি সর্বশান্ত হয়ে গেছেন। এই পাটের গুদামের ব্যাপারে তার কোন বীমা করা নেই বলে তিনি জানান। অপর ক্ষতিগ্রস্থ মামুন মোল্লা জানান, তার গুদামে ৬/৭ হাজার মণ পাট সংরক্ষিত ছিল। কিভাবে এখানে আগুন লাগল সে সম্পর্কে তারা কিছুই ধারণা করতে পারছেন না। এমনকি অগ্নিকান্ডস্থলে বিদ্যুতের কোন লাইনও ছিল না।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো.সাবেকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে তারা এখনো কোন কিছুই ধারনা করতে পরছেন না। অগ্নিকান্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তারা ক্ষতিগ্রস্থ ও স্থানীয়দের সাথে কথা বলা হয়েছে। কিন্তু তাতেও কোন কিছু নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে তিনি জানান।

গোয়ালন্দে পাটে গুদামে রহস্যজনক অগ্নিকান্ড, প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩