ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে নানা আয়োজনে মুক্তিযোদ্ধা দিবস পালিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৪২২ বার পঠিত

“১লা ডিসেম্বর দিচ্ছে ডাক, সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক”- স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে শুক্রবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব হতে একটি র‌্যালী বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মোঃ জাকির হোসেন।

কর্মসূচিতে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, আমিনুল ইসলাম শফি, মুক্তিযোদ্ধা গোলাম গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সদস্য ও পরিবারবর্গ।

কর্মসূচি হতে পহেলা ডিসেম্বরকে সরকারীভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা এবং মুক্তিযোদ্ধাদের মাসিক সন্মানী ভাতা বাড়ানোর দাবি জানানো হয়।

গোয়ালন্দে নানা আয়োজনে মুক্তিযোদ্ধা দিবস পালিত

আপডেট সময় : ০৯:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩