ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ১১৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার ( ১৫ আগষ্ট) উপজেলায় সুর্যদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত কালো পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

সকাল ৯ টায় উপজেলার বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে পুস্পার্পন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মহাসড়ক দিয়ে জামতলা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টারি, যুব উন্নয়নের চেক বিতরণ, “আমার চোখে বঙ্গবন্ধু” এই বিষয়ের উপর ছাত্র ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালম চৌধুরী রুমা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন সহ বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বিন্দু।

গোয়ালন্দে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় : ১২:৩৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩