ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে নবগঠিত সোনালী অতীত ক্লাবকে সম্মাননা স্মারক প্রদান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১৭৫ বার পঠিত

চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতি’র পক্ষ হতে রাজবাড়ীর গোয়ালন্দে নবগঠিত গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

২ মার্চ (শনিবার) গোয়ালন্দ ফিটনেস জিমে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব গঠণ হওয়ার পরেই রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় বড় ধরণের দুটি টুর্নামেন্টে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে।

উল্লেখ্য, রাজবাড়ীর সদরের গোয়ালন্দ মোড় ফুটবল একাডেমী আয়োজিত ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ১৬ দলের মধ্যে শ্রেষ্ঠ দল হিসাবে ফেয়ার প্লে ট্রফি এবং সম্প্রতি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার নালী ক্রীড়া ও সমাজ কল‍্যাণ সংস্থা আয়োজিত কাদের স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে অপরাজিত চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতি’র প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন জুয়েল ও প্রতিষ্ঠাতা সদস্য মো. ফরহাদ হোসেন উপস্থিত থেকে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ ও ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী’র হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।

চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতি’র প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন জুয়েল বলেন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব একটি চমকপ্রদ সংগঠন। সংগঠনটি প্রতিষ্ঠা হওয়ার কিছু দিনের মধ্যেই এরকম দুটি বড় টুর্নামেন্টে অংশ নিয়ে সফলতা অর্জন করায় এ সম্মাননা স্মারক প্রদান। সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।

গোয়ালন্দে নবগঠিত সোনালী অতীত ক্লাবকে সম্মাননা স্মারক প্রদান

আপডেট সময় : ০৯:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪