ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে নগদ অর্থ প্রদান ও ঢেউটিন বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১১:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৫৬১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নদী ভাঙন কবলিত, অসহায় দুস্থ ১৭০টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন ও নগদ তিন হাজার করে টাকা বিতরণ করেন রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্জ্ব কাজী কেরামত আলী।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, কাউন্সিলর আলাউদ্দিন মৃধা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মাহবুবুর রাব্বানী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা যুবলীগ প্রমুখ।

জানা গেছে, গোয়ালন্দ উপজেলার বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় ১৭০টি পরিবারের মাঝে বাড়িঘর পুনঃনির্মানের লক্ষে মানবিক সহায়তা হিসাবে প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান্ডেল ঢেউটিন বিতরণ করা হয়।

গোয়ালন্দে নগদ অর্থ প্রদান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, শেখ হাসিনা যাকেই নৌকা দিবেন আমরা তার পক্ষেই জান প্রাণ দিয়ে কাজ করবো। মনে রাখবেন শেখ হাসিনা না থাকলে কারোই অসিত্ব থাকবেনা। সামনের দ্বাদশ সংসদ নির্বাচনে আমাদের সকলকে নৌকা প্রতীকে কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে নৌকার কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, গতকাল সোমবারও জ্বালাও পোড়াও করে ১৮টি গাড়িতে আগুন দিয়েছে দূর্বত্তরা, তারা একটা গাড়ি কিনে আগুন দিক, তখন বুঝবে কতটা কষ্ট লাগে। আমরা শান্তি চাই। বিএনপি, জামায়াতের হাত থেকে দেশকে আমরা বাঁচাতে চাই।

গোয়ালন্দে নগদ অর্থ প্রদান ও ঢেউটিন বিতরণ

আপডেট সময় : ১১:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩