ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে দরিদ্র ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ১১৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে নানা প্রতিকুলতার মধ্যেও এস এস সি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করা ১৩ জন অদম্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা হল রুমে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি সংগঠন এর আয়োজন করে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন’র পক্ষ হতে প্রত্যেক শিক্ষার্থীকে উপহার হিসেবে ফুল ও নগদ ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

নানা প্রতিকূলতাকে জয় করে এ সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা এবারের এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মো. সেলিম শেখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল ইসলাম।

হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য রাজু হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন চৌধুরী আব্দুল হামিদ একাডেমীর প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস‍্য মো. সুলতান, আলাউদ্দিন, লিয়াকত হোসাইন এবং শিক্ষার্থীদের অভিভাবক ও
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।

গোয়ালন্দে দরিদ্র ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

আপডেট সময় : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪