ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ত্রিপল ছাড়া বালু পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৯৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ত্রিপল না ঢেকে ঝুঁকিপূর্ণভাবে বালু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় আইন অমান্যকারী কয়েকটি যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা ও জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে সড়কে চলাচলরত কয়েকটি ড্রাম ট্রাকে ত্রিপল ছাড়াই খোলা অবস্থায় বালু পরিবহন করতে দেখা যায়। এতে চলন্ত যানবাহন থেকে বালু উড়ে পথচারী ও অন্য যানবাহনের চালকদের চোখ-মুখে পড়ার পাশাপাশি সড়কে ধুলাবালি ছড়িয়ে পরিবেশ দূষণ এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছিল।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহনগুলো থামিয়ে চালকদের সতর্ক করা হয়। একই সঙ্গে আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও জরিমানা আদায় করা হয়।

গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান খান বলেন, জনস্বার্থ ও সড়ক নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে খোলা অবস্থায় বালু পরিবহন বন্ধে অভিযান অব্যাহত থাকবে। বালু পরিবহনের সময় অবশ্যই ত্রিপল দিয়ে ভালোভাবে ঢেকে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সড়কে চলাচলকারী মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয়—এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। নিয়ম না মেনে বালু পরিবহন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দে ত্রিপল ছাড়া বালু পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আপডেট সময় : ০৫:০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬