ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ড্রেজিংয়ের খালে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ৪২৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ড্রেজিংয়ের খালে ডুবে আহাদ ফকির ওরফে রাতুল (১০) নামে চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সে উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন ময়ছের মাতুব্বর পাড়ার বাসিন্দা কাঠমিস্ত্রী মিলন ফকিরের একমাত্র ছেলে।

রাতুল গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের চতুর্থ শ্রেনীর কপোতাক্ষ শাখার ছাত্র।

স্হানীয় সূত্রে জানা গেছে, স্কুল বন্ধ থাকায় রাতুল বুধবার (৭ জুন) দুপুর ২ টার দিকে খেলাধুলা শেষে গ্রামের খেলার সাথীদের সাথে বাড়ির পাশের মরা পদ্মা নদীতে গোসল করতে যায়। নদীর অধিকাংশ এলাকা শুষ্ক থাকায় তারা সকলে মিলে কাছাকাছি একটি গভীর খালে নামে। ড্রেজিং করে মাটি তোলায় সেখানে এ খালের সৃষ্টি হয়।

রাতুলের বন্ধু হাসান,জুবায়ের, সৌরভসহ কয়েকজন জানায়, রাতুল সাঁতার জানত না। ও পানির কিনারেই ছিল। কিন্তু সম্ভবত কাঁদায় পা পিছলে গভীর পানিতে চলে যায়। আমরা ভেবেছিলাম সে গোছলের জন্যই ডুব দিয়েছে। কিন্তু অনেকক্ষন পরও না ওঠায় আমরা তাকে খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু না পেয়ে দৌড়ে গিয়ে বড়দের ডেকে আনি।

প্রতিবেশী উজ্জ্বল শেখ জানান, রাতুলের পানিতে ডোবার খবর শোনা মাত্রই আমিসহ কয়েকজন দৌড়ে সেখানে যাই। কিন্তু পানির গভীরতা বেশী হওয়ায় তাকে উদ্ধার করা খুব কষ্টকর হয়। পরে অনেকজন মিলে তল্লাশি করে তাকে খুঁজে পাই। পরে দ্রুত গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্হানীয় বাসিন্দা ও একটি মাদ্রাসার সহকারী সুপার সাইদুর রহমান, স্কুল শিক্ষক শামীম শেখসহ অনেকেই বলেন, মরাপদ্মা নদীতে দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে দেদারছে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরবর্তীতে বহু গভীর খালের সৃষ্টি হয়েছে। এই রকম খালে ডুবে দুই/তিন বছর আগেও তাদের এলাকার আরেকটি ছেলে মারা যায়। এভাবে একেক সময় একেক মায়ের কোল খালি হলেও নদীর বালি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বালু খেকো চক্র। যেন দেখার কেউ নেই!

গোয়ালন্দে ড্রেজিংয়ের খালে ডুবে চতুর্থ শ্রেনীর স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৯:০১:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩