ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ডা. জাফরুল্লাহ চৌধুরী’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মো.সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ২২৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (১৮ এপ্রিল) বাদ আছর বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় গণস্বাস্থ্য কেন্দ্র, রাজবাড়ীর দৌলতদিয়া উপকেন্দ্রে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলী, সহকারি ব‍্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. নাজমুল হক, কেকেএস বাংলাদেশ সেভ হোম প্রকল্প কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ প্রকল্পের ম‍্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মো. শরীফ হোসাইন, মেডিকেল টেকনোলজিস্ট মো. ঈমান হোসেন প্রমুখসহ অন‍্যান‍্য কর্মকর্তা ও কর্মচারীগণ।

ইফতার ও দোয়া মাহফিল সম্পর্কে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব‍্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ এমাসের ১১ এপ্রিল মৃত্যু বরণ করেন।

গত ১৪ এপ্রিল তার ৫ম জানাজা শেষে গণস্বাস্থ্য সাভার সেন্টারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পাশে সমাহিত করা হয়। প্রয়াত জাফরুল্লাহ’র রুহের মাগফেরাত কামনায় গণস্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে দেশের প্রতিটি সাবসেন্টারগুলো একযোগে বাদ আসর এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

তারই ধারাবাহিকতায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দে ডা. জাফরুল্লাহ চৌধুরী’র স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩