ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪ ১৬৮ বার পঠিত

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মৎস‍্যজীবী, জেলে ও মৎস‍্য ব‍্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র।
এসময় সভায় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শামীম শেখ প্রমুখ।

মতবিনিময় সভায় ৩০ জুলাই হতে ৫ আগষ্ট পর্যন্ত মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন।

গোয়ালন্দে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

আপডেট সময় : ১২:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪