ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ২০৮ বার পঠিত

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (১২ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে হাজী দুদুখান পাড়া হাকিমিয়া দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিম খানায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। পুষ্টিকর খাবারের মধ্যে ছিল সিদ্ধ ডিম, কলা, পেয়ারা ও তরল জ্বালানি দুধ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক এর নির্দেশে উপস্থিত থেকে মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মো. সাইফুল ইসলামের হাতে পুষ্টিকর খাবার গুলো তুলে দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট মো. ওয়ালিউল্লাহ, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক লিপি আক্তার, অফিস সহকারী সিব শংকর সাহা, হাজী মো. মোফাজ্জল হোসেন ফকির সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা।

এসময় উপস্থিত অতিথিরা এতিমখানার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ দেন এবং লেখাপড়ার যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ

আপডেট সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪