ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ১৭৮ বার পঠিত

“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে”- প্রতিপাদ্যে জনস্বাস্থ‍্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স কনফারেন্স রূমে এ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের বাস্তবায়নে (৯ থেকে ১৫ মে) সপ্তাহ ব‍্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ পালনে বিভিন্ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারসিম তারান্নুম হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার উম্মে তানিয়া, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ নূর-ই-সজল, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেনৃধাসহ বিভিন্ন এনজিও কর্মী, হাসপাতাল স্টাফ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মী প্রমূখ।

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদ্বোধন ঘোষণায় উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র বলেন, প্রত‍্যেক মানুষের উচিৎ পুষ্টিযুক্ত খাবার খাওয়া। প্রতিদিন খাবারের তালিকায় পুষ্টিযুক্ত খাবার থাকলে সবসময় সুস্থ‍্য থাকা সম্ভব। সুস্থ্য থাকতে হলে পুষ্টিযুক্ত খাবারের প্রতি সচেতনতা বাড়াতে হাসপাতালে আগত রোগীদের পরামর্শ দিতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান তিনি।

গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উপলক্ষে আলোচনা সভা

আপডেট সময় : ০৬:৩৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪