ঢাকা ১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে “জয় বাংলা” ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত, আজ খেলা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৪৯৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা কতৃক আয়োজিত “জয় বাংলা” ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়েছে। দলগুলো যথাক্রমে- উপজেলা কৃষি অফিস, গোয়ালন্দ পৌরসভা, উপজেলা পল্লী সঞ্চয় ব‍্যাংক, উপজেলা বিআরডিবি অফিস, গোয়ালন্দ ঘাট থানা, উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স ও উপজেলা পানি উন্নয়ন বোর্ড।

উল্লেখ্য, উপজেলার সরকারি দপ্তরের ৩২ দলের অংশগ্রহণে চলতি মাসের ৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি জ‍্যােতি বিকাশ চন্দ্র’র সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় সন্ধ‍্যা ৬ টায় উপজেলা কৃষি অফিস বনাম গোয়ালন্দ পৌরসভা, সন্ধ‍্যা ৭ টায় উপজেলা পল্লী সঞ্চয় ব‍্যাংক বনাম বিআরডিবি অফিস, সন্ধ‍্যা সাড়ে ৭ টায় গোয়ালন্দ ঘাট থানা বনাম উপজেলা পরিষদ এবং রাত ৮ টায় উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স বনাম পানি উন্নয়ন বোর্ড একে অপরের মোকাবেলা করবে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি বলেন, ৩২ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টটি নক আউট পদ্ধতিতে শুরু করা হয়। প্রথম ও দ্বিতীয় রাউন্ড শেষে আজ কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সরকারি অফিসের সব দপ্তরের অংশগ্রহণে এখেলা অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা উপজেলা ভিত্তিক আরও ব‍্যাপক পরিসরে খেলার আয়োজন করবে।

গোয়ালন্দে “জয় বাংলা” ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত, আজ খেলা

আপডেট সময় : ১২:২৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪