ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ‍্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৩৭ বার পঠিত

অত্যন্ত আনন্দ-উৎসাহ এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মাধ্যমে রাজবাড়ীর গোয়ালন্দে রবিবার (৭ জুলাই) সন্ধ‍্যা ৬ টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ‍্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

গোয়ালন্দ পৌরসভার বিজয় বাবুর পাড়া শ্রী কৃষ্ণ সেবা সংঘ মঠ মন্দির শ্রীঅঙ্গনে আলোচনা সভা ও সভা শেষে সন্ধ‍্যা ৬ টার দিকে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সী সহশ্রাধিক ধর্মপ্রাণ নারী ও পুরুষ বিভিন্ন বাদ‍্যযন্ত্র বাজিয়ে খালি পায়ে হেঁটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় অংশ নেন।

রথ যাত্রাটি মহাসড়কের পদ্মার পৌর হয়ে গোয়লন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। রথযাত্রার প্রধান আকর্ষণ ছিলো ১ ভরি ওজনের রুপার তৈরি ঝাড়ু নিয়ে অংশগ্রহণ।

শোভাযাত্রা শেষে ধর্মীয় সঙ্গীত, শ্রী শ্রী ভগবত গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।

এসময় রথযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আফরোজা রাব্বানী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ বাজার ব‍্যবসায়ী পরিষদ সভাপতি মো. সিদ্দিক মিয়া প্রমুখসহ ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সহশ্রাধিক সনাতন ধর্মানুলম্বী ও ভক্তবৃন্দ।

আগামী ১৫ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে মঠ মন্দিরে প্রতিস্থাপনের মাধ‍্যমে সমাপ্তি হবে।

গোয়ালন্দে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ‍্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আপডেট সময় : ১২:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪