ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে খেলোয়াড়দের মান উন্নয়নে ক্রিকেট সেট উপহার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৪২৬ বার পঠিত

“খেলাধুলায় বাড়ে বল মাদক ও স্মার্ট ফোন ছেড়ে মাঠে চল ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার খেলাধুলার মান উন্নয়ন এবং রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষে অনুর্ধ্ব-(১৪ ও ১৬) দলকে এক সেট ক্রিকেট সামগ্রী উপহার দেয়া হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে খেলোয়াড়দের হাতে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী এবং উপজেলা নির্বাহী অফিসার জ‍্যোতি বিকাশ চন্দ্র নিজে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক মাহাফুজুর রহমান মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল প্রমুখসহ খেলোয়াড়বৃন্দ।

ক্রীড়া সামগ্রী উপহার সম্পর্কে মাহাফুজুর রহমান মিলন বলেন, আসন্ন রাজবাড়ী জেলার কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত অনুর্ধ্ব-১৬ বছর বয়সের বালকদের ক্রিকেট টুর্নামেন্টে অংগ্রহণ নিশ্চিতকরণে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ‍্যোতি বিকাশ চন্দ্র মহোদ্বয়ের নিকট ক্রীড়া সামগ্রী চেয়ে আবেদন করলে তারা আবেদনে সাড়া দিয়ে খেলোয়াড়দের হাতে এক সেট ক্রিকেট বল তুলে দেন। তাদের এমন মানবিক কাজে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি।

গোয়ালন্দে খেলোয়াড়দের মান উন্নয়নে ক্রিকেট সেট উপহার

আপডেট সময় : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪