ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে খেলার মান উন্নয়নে “ইয়াং ফাউন্ডেশন’র” উদ্যোগে ফুটবল বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২৯৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে খেলাধুলার মান উন্নয়নে এবং যুব সমাজকে মোবাইল গেইম, ইন্টারনেটের অপব‍্যাবহার থেকে দূরে রাখতে ফুটবল বিতরণ করা হয়েছে।

শনিবার (৫ আগষ্ট) বিকেলে দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশনের অর্থায়নে দৌলতদিয়া ৮ নং ওয়ার্ড জিতু শেখের পাড়া ফজলু স্টোর থেকে এ ফুটবল বিতরণ করা হয়।

এসময় ফুটবল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, দৌলতদিয়া ইউপি ৮ নং ওয়ার্ড সদস্য মো. ফজলুল হক বেপারী, জিতু শেখের পাড়া মসজিদের ইমাম মো. বিল্লাল হোসাইন, স্থানীয় সমাজকর্মী রাজু হাসান, মো. গনি শেখ, কেসমত বেপারী, আবুল ফকির, আক্কাস মোল্লা, কাশেম শেখ,
কামরুল ইসলাম, ইমদাদুল ফকির, ফরহাদ মোল্লা, সুজন মন্ডল, হাসান শেখ প্রমুখ ।

উল্লেখ থাকে যে, দক্ষিণ দৌলতদিয়া ইয়াং ফাউন্ডেশন সংগঠনটি কিছু প্রবাসী ও স্থানীয় যুবকদের হাতে গড়া সংগঠন। সংগঠনটি ইতিমধ্যে এলাকার সামাজিক কর্মকান্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ দরিদ্র মানুষের বিপদে বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন।

সংগঠনের অন‍্যতম প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবাসী আল মাসুদ রানা বলেন, আমরা এলাকার যারা প্রবাসে আছি তারাসহ স্থানীয় যুবকদের সমন্বয়ে এ সংগঠনটি পরিচালনা করে থাকি। সংগঠনের সবার সহযোগিতায় অসহায় মানুষের পাশে আছি এবং আগামীতেউ থাকবো। এলাকার যুবকদের মাঠমুখী করতে আপাতত ৬ টি ফুটবল বিতরণ করলাম। আমাদের এধরনের কার্যক্রম অব‍্যাহত থাকবে।

গোয়ালন্দে খেলার মান উন্নয়নে “ইয়াং ফাউন্ডেশন’র” উদ্যোগে ফুটবল বিতরণ

আপডেট সময় : ০৯:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩