ঢাকা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে কেকেএস পিভিসিইপি প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১২৮৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেনের দক্ষিণ কোরিয়া ও ঢাকা অফিসের ৩ সদস্য বিশিষ্ট দল কেকেএস ও এমএমএস কতৃক পরিচালিত শিক্ষা, চিকিৎসা এবং সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন।

উল্লেখ্য আন্তর্জাতিক সংস্থা সেভ দ‍্য চিলড্রেনের সহযোগিতায় কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস, এমএমএস দৌলতদিয়ার পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করণে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে।

রোববার (৩ সেপ্টেম্বর)সকাল ১০ টায় সেভ দ্য চিলড্রেনের দক্ষিণ কোরিয়া এবং ঢাকা অফিসের ৩ সদস্য বিশিষ্ট টিম দৌলতদিতয়ায় অবস্থিত কর্মজীবী কল্যাণ সংস্থা কেকেএস ও এমএমএস কর্তৃক পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া সেভ দ‍্য চিলড্রেন প্রতিনিধি ইউন, সেভ দ্য চিলড্রেন ঢাকার সিনিয়র ম‍্যানেজার নাজমুল হোসেন, প্রজেক্ট ডিরেক্টর শাহিন ইসলাম, কর্মজীবী কল‍্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সেভ দ‍্য চিলড্রেন রাজবাড়ীর ম‍্যানেজার সাইফুল ইসলাম খান , টেকনিক্যাল স্পেশালিস্ট ফিরোজা খাতুন, কেকেএস প্রকল্প সমন্বয়ক রুমা খাতুন প্রমুখ।

পরিদর্শনকৃত টিমের সদস্যরা প্রথমে কেকেএস নির্বাহী পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিভিসিইপি প্রকল্পের প্রাক প্রাথমিক কার্যক্রম, এমএমএস পরিচালিত ইসিসিডি কার্যক্রম, কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিউনিটিতে ৪র্থ শ্রেণির একটা রিমেডিয়াল সেশন পরিদর্শন করেন।

এরপর পরিদর্শনকারী কর্মকর্তাবৃন্দ বিকেলে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর ও দেশের বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লী পরিদর্শন করেন। সেখানে কেকেএস পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম দেখে অনেক খুশি হন এবং সেই সাথে ব্রোথেলের মায়েদের অভাব অনটনের কথা শুনে দুঃখ প্রকাশ করেন।

গোয়ালন্দে কেকেএস পিভিসিইপি প্রকল্পের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন

আপডেট সময় : ০৭:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩