ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে কেকেএস টিভিইটি সুইং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ৫৪৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া কেকেএস টিভিইটি-সুইং প্রশিক্ষণ কার্যক্রমের ১ম ব‍্যাচের প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১১ টায় দৌলতদিয়া কেকেএস প্রবীণ সামাজিক কেন্দ্রে কর্মজীবী কল‍্যাণ সংস্থার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন।

এসময় কেকেএস টিভিইটি প্রকল্পের সহকারি ম‍্যানেজার মো. মঞ্জুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া হতে আগত বিএইউএম সভাপতি প‍্য: ওন সাং কিম, বিএইউএম ট্রেজারার মি: অমল বাড়ৈ, বিসিএসএস ডিরেক্টর মি: সোহাগ তোতন বৈদ‍্য, বিসিএসএস প্রজেক্ট কোঅর্ডিনেটর মি: রনি সরকার, দৌলতদিয়া ইউপি ৪ নং ওয়ার্ড সদস্য মো. আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোছা : নুরজাহান বেগম, রিকোপ প্রজেক্ট ম‍্যানেজার আশিশ মন্ডল, কেকেএস প্রোগ্রাম কোর্ডিনেটর শাহাদৎ হোসেন, সিএসইসি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ প্রমুখ।

উল্লেখ্য, দৌলতদিয়া যৌনপল্লীর মহিলাদের বিকল্প সংস্থান সৃষ্টির লক্ষে কেকেএস টিভিইটি-সুইং মেশিন সেন্টারে ১ম ব‍্যাচে ৬ মাস ব‍্যাপী অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা ১৮ জন যৌনকর্মী মহিলাদের প্রশিক্ষণ শেষে সনদপত্র তুলে দেয়া হয়।

প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনসহ আগত অতিথিবৃন্দ যৌনপল্লীর ভেতরে অবস্থিত যৌনকর্মী মহিলাদের নিরক্ষরতা দূরিকরণে প্রতিষ্ঠিত ব্রোথেল এডাল্ট লাইট স্কুল উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তীতে যৌনপল্লীর পাশ্ববর্তী পোড়াভিটায় অবস্থিত যৌনকর্মীদের শিশুদের দিন-রাত থাকার স্থান ইন ফ‍্যান্ট কেয়ার সেন্টার(আই সি সি), কেকেএস সেভ হোম পরিদর্শন করেন।

প্রকল্পটি কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস এর বাস্তবায়নে আর্থিক সহযোগিতায় রয়েছেন বাংলা হেল্প এবং বিসিএসএস।

গোয়ালন্দে কেকেএস টিভিইটি সুইং প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩