ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে কৃষকের পাশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩ ২৬০ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ মে) ভোর ৬টা থেকে সকাল ১১ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর মজলিশ পুরের দরিদ্র কৃষক আঃ রহমান শেখের ৩ বিঘা জমির ধান কেটে দেন তারা।

ধানকাটা কর্মসূচির নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা ও সাধারণ সম্পাদক হিরু মৃধা।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক নয়ন মন্ডল, উজানচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কুব্বাদ শেখ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনা, দেবগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম নুরাল মোল্লা,ছোট ভাকলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান মোহাম্মদ বাবলু, সাধারণ সম্পাদক আকাশ সরদার চুন্নুসহ অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দরিদ্র কৃষক আব্দুর রহমান জানান, নেতাকর্মীরা জমির ধান কেটে বেশ উপকার করেছেন। প্রখর রোদ ও শ্রমিক না পাওয়ায় আমার ধান কাটায় সমস্যা হচ্ছিল। আমি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিশা ও সাধারণ সম্পাদক হিরুসহ সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে আমরা দরিদ্র কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। কৃষকের ধান কেটে দিতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।

গোয়ালন্দে কৃষকের পাশে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা

আপডেট সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩