ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস পালিত 

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৪১৯ বার পঠিত
সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে কৃষকদের অংশগ্রহনে ইউনাইটেড সিড কোম্পানির আয়োজনে উচ্চমূল্য  ফসল হাইব্রিড টমেটো বিজলী-১১ এর মাঠ প্রদর্শনী দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে ইউনাইটেড সীড কোম্পানি লিমিটেড এর আয়োজনে বেথুরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোঃ নজরুল ইসলাম কারী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলার সহকারী কৃষি সম্প্রসারন অফিসার সুধীর চন্দ্র পাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জুলফিকুর রহমান মিয়া,  আদদ্বিন আহমেদ, উপজেলার ইউনাইটেড সীড কোম্পানীর ডিলার মো. হুমায়ন আহমেদ, রিটেইলার শাহজাহান ব্যাপারী, রিটেইলার জিয়া, আড়তদার মোঃ জিয়াউর রহমানসহ  অত্র ও পাশ্ববর্তী এলাকার কৃষক-কৃষানী প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনাইটেড সীড কোম্পানি প্রতিনিধি বিকাশ চন্দ্র। মাঠ দিবসে বক্তারা বলেন, বিজলী-১১ জাতের টমেটো চাষ করে খরচের তুলনায় চারগুন লাভবান হওয়া যায়। ইতিমধ্যে এ এলাকার বেশ কয়েকজন কৃষক এ টমেটো চাষে অধিক লাভবান হয়েছে। তাই সকল কৃষককে এ টমেটো চাষের আহ্বান জানান তারা।
ট্যাগস :

গোয়ালন্দে কৃষকদের অংশগ্রহণে মাঠ দিবস পালিত 

আপডেট সময় : ০৫:৫৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩