ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে কমিটি ঘোষনা ছাড়াই শেষ হলো ছাত্রলীগের সম্মেলন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ২৫৩ বার পঠিত

দীর্ঘ ৫ বছর পর কমিটি ঘোষনা ছাড়াই শেষ হলো গোয়ালন্দ উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন।

শুক্রবার (১৪ জুন) বিকেলে গোয়ালন্দ শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম (এমপি)।

সম্মেলনে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম (জাহিদ)।

সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবির হোসেন হৃদয়।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য এবং তথ‍্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল প্রমুখ।

এদিকে সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি শহিন শেখ ঘোষনা করেন, আজকে এখানে ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হচ্ছে না। পদ প্রত‍্যাশী নেতাদের জমা দেয়া জীবন বৃত্তান্ত ও বিভিন্ন কার্যক্রম বিবেচনা করে সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে।
এতে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

গোয়ালন্দে কমিটি ঘোষনা ছাড়াই শেষ হলো ছাত্রলীগের সম্মেলন

আপডেট সময় : ০৯:১৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪