ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ঔষধ ব‍্যবসায়ীদের সভা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৩১০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সুষ্ঠভাবে ঔষধ ব্যবসা পরিচালনার জন্য জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জুন) সকাল ১০ টায় গোয়ালন্দ পৌর এলাকার বাসস্ট্যান্ড সংলগ্ন গোয়ালন্দ দাখিল মাদ্রাসায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলিমুজ্জামান আলী।

সংগঠনের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মোঃ শরিফুল ইসলাম মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন (বিসিসিএস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি শেখ মো. আব্দুর রউফ হিটু, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানসহ জেলা, উপজেলা শাখার অর্ধশতাধিক ঔষধ ব্যবসায়ী।

ফরিদপুর ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ব‍্যবসায়ী অ্যান্টিবায়োটিক বিক্রি করা থেকে বিরত থাকবেন। কোন দোকানে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল ঔষধ রাখা যাবে না। ব‍্যবসায়ী লাইসেন্সে যে নিয়মাবলী রয়েছে, সেগুলো মেনে ব্যবসা করার পরামর্শ দেন তিনি।

গোয়ালন্দে ঔষধ ব‍্যবসায়ীদের সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩