ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে “এসটিডি, এইচআইভি/এইডস” বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩ ২৮২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে এসটিডি, এইচআইভি/এইডস বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (২০ জুলাই) বেলা ১২ টায় লোটাস কলেজিয়েট স্কুলে দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সহযোগিতায় চির সাপোর্ট কমিটি, ফ্রান্স।

সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ব‍্যাবস্থাপক মো. জুলফিকার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুলের অধ‍্যক্ষ মামুনুর রশীদ।

আলোচনা সভায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ‍্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন লোটাস কলেজিয়েট স্কুল(মাধ‍্যমিক শাখা) এর প্রধান শিক্ষক গোলাম মোর্তজা হেলাল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সৌরভ কুমার বিশ্বাস, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ সংস্থার ডিআইসি ম‍্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলর রেনু আক্তার, প‍্যারামেডিক হারুন-অর-রশীদ প্রমুখ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি লোটাস কলেজিয়েট স্কুলের অধ‍্যক্ষ মামুনুর রশীদ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র একটি সেবামূলক প্রতিষ্ঠান। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরী সম্পর্কে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ এবং তার জন‍্য দোয়া কামনা করেন। উপস্থিত বক্তারা এসময় এসটিডি, এইচআইভি/এইডস, ডেঙ্গু জ্বরসহ স্বাস্থ্য সচেতনতায় শিক্ষার্থীদের মধ্যে আলোচনা করেন।

গোয়ালন্দে “এসটিডি, এইচআইভি/এইডস” বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩