ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে এতিম শিশুদের মধ্যে কুরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত প্রতিযোগিতা ও সম্মাননা স্মারক প্রদান

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ৭৩২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে কুরআনের পাখিদের মধ্যে কুরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতা, ৩ জন মসজিদের খতিবকে সম্মাননা স্মারক এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামসুল উলুম হাফিজিয়া ও এতিম খানায় দৌলতদিয়ায় অবস্থিত জ্ঞানের আলো সমাজকল‍্যাণ সংগঠনের উদ্যোগে শিশুদের মধ্যে কুরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত প্রতিযোগিতা, খতিবদের মধ্যে সম্মাননা স্মারক প্রদান, পুরস্কার বিতরণ ও মধ‍্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত ও ইসলামিক সংগীত প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ভাজন চালা মাদ্রাসার শিক্ষক ও দৌলতদিয়া যদু ফকির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি লাবিব হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা জুনায়েদ হোসাইন, দৌলতদিয়া লোকমান চেয়ারম্যান পাড়া ও ২ নং বেপারী পাড়া জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল মালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞানের আলো সামাজিক সংখঠনের প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন সুজন।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামসুল উলুম হাফিজিয়া ও এতিম খানার সুপার মো. নুরুল আমিন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, জ্ঞানের আলো সমাজ কল‍্যাণ সংগঠনের সমন্বয়ক রজ্জব আলী সরদার, উদ‍্যােক্তা রুবেল মৃধা, প্রতিষ্ঠাতা সদস্য চাঁদ, নয়ন, জাকির শেখ, শরিফুল ইসলাম, আজীবন সদস্য আরিফুল ইসলাম মুন্নু প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার অর্ধশত শিক্ষার্থী, শিক্ষক, অতিথি, সংগঠনের সদস‍্য ও সুধীবৃন্দ মিলে শতাধিক মানুষ অংশ নেন। বিজয়ীদের হাতে অতিথিরা ক্রেস্ট তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের পক্ষ হতে ৩ জন খতিবকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংগঠনের এমন আয়োজনকে সকলে সাধুবাদ জানান ও সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করেন।

গোয়ালন্দে এতিম শিশুদের মধ্যে কুরআন তিলাওয়াত, ইসলামিক সংগীত প্রতিযোগিতা ও সম্মাননা স্মারক প্রদান

আপডেট সময় : ০৩:০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪