ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ১১২ বার পঠিত

দেশে বহমান প্রচন্ড তাপদাহ ও ভ‍্যাপসা গরম থেকে মুক্তি ও এসডিজি অর্জনের লক্ষে দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পতিত জায়গা ও নবনির্মিত রাস্তার ধারে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ‍্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে পরবর্তীতে গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ‍্যালয়ে বৃক্ষরোপণ করেন।

এসময় সংগঠনের পক্ষ হতে বিভিন্ন জাতের ফলজ, বনজ, ঔষধি গাছ ও ফুলের চারা রোপণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল।

এসময় আরও উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সহকারি প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীর সাধারণ সম্পাদক রেজাউল মুন্সীসহ ৪ ইউনিয়ন ছাত্রলীগের ইউনিট প্রধানসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ ছাত্রলীগ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জেলা ছাত্রলীগের তত্ত্বাবধায়নে দেশে বহমান তাপমাত্রা কমিয়ে আনতে সামনের দিনগুলোতে গোয়ালন্দকে সবুজায়নে গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ হতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

১০ দিন ব‍্যাপী এ কর্মসূচিতে গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পতিত জায়গা ও রাস্তার ধারে ১ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ, ভেষজ ও বনজ বৃক্ষ এবং সৌন্দর্য বর্ধনে ফুল গাছ রোপণ করা হবে। এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ‍্যালয় হতে শুরু করা হলো।

আমাদের এমন উদ্যোগ মাসব‍্যাপী চলমান থাকবে।

গোয়ালন্দে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপডেট সময় : ০২:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪