ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিছিল পাক অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৩০০ বার পঠিত

১২ ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ ও দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের আয়োজনে পৃথক পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯ টা ১১ মিনিটে, প্রথমে গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ থেকে মিছিল বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে গোয়ালন্দ বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ১০টা ১১ মিনিটে দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফ থেকে আরেকটি মিছিল বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দুটি স্থানে আনুমানিক প্রায় ১০ হাজার ভক্ত বৃন্দের উপস্থিতিতে এ মিছিল পাক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ইমাম বাড়া শরীফের সভাপতি মাহাজুস আলী চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব, কোষাধ্যক্ষ সুমন মোল্লা, দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক, সহ-কোষাধ্যক্ষ আজিজুল প্রামানিক, হিসাব রক্ষক মোকসেদ হোসেন বাবু, ওয়াজউদ্দিন চৌধুরীসহ বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান মিছিলে অংশগ্রহণ করেন।

গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিছিল পাক অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:২৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩