ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ইয়াং রেঞ্জার্স আয়োজিত টু-নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৮৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ইয়াং রেঞ্জার্স ক্লাব কতৃক আয়োজিত টু-নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৪ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার দৌলতদিয়া রেস্ট হাউজ সংলগ্ন মাঠে দুই রাত্রব‍্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী।

গোয়ালন্দ ফুটবল একাডেমী’র চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. মোশারফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নয়ন মন্ডল, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী খেলায় সেতু+জুটি ২-০ সেটে রাকিব+জুটিকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল খেলার যোগ‍্যতা অর্জন করে।

উদ্বোধনী খেলায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা মটর চালকলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু।

টুর্নামেন্টের আহবায়ক মো. সোহেল রানা বলেন, যুব ও তরুণদের মাঠমুখী করতে এবং মাদক মুক্ত রাখতে ও টাচস্ক্রিন ফোনের নেশা থেকে দূরে রাখতেই আমার এমন আয়োজন। আগামীকাল এ টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলার আমন্ত্রণ জানাচ্ছি। সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। তিনি আরও বলেন, আমাদের পাশে থাকার জন‍্য বিশেষ করে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিস লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সী ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জ্ঞাপন করছি।

গোয়ালন্দে ইয়াং রেঞ্জার্স আয়োজিত টু-নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট সময় : ০৬:৫৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪