ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে ইউএনও’র হস্তক্ষেপে ৫০ কেজি জাটকা জব্দ , আড়ৎদারকে জরিমানা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র।

উদ্ধারকৃত ইলিশগুলো দুইটি মাদ্রাসা, এতিমখানা ও একটি সেফ হোমে বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) ভোর ৬ টায় উপজেলার দৌলতদিয়া মাছ বাজারে এ অভিযান চালানো হয়। এ সময় জাটকা ইলিশ কেনা-বেচার সাথে জড়িত দুলাল চালাক নামের এক মাছের আড়ৎদারকে আটক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কৃষ্ণ লাল দাস এবং দৌলতদিয়া নৌ- পুলিশের একটি দল অংশ নেন।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, জাটকা ইলিশ শিকার, মজুত ও কেনা-বেচা শাস্তিযোগ্য অপরাধ। জাটকা ইলিশ সংরক্ষণ করা গেলে নদীতে সারা বছর ইলিশ পাওয়া যাবে এবং দেশের মানুষ স্বল্পমূল্যে ইলিশ মাছ খেতে পারবেন। তাই এ বিষয়ে আমাদের সকলকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার।

গোয়ালন্দে ইউএনও’র হস্তক্ষেপে ৫০ কেজি জাটকা জব্দ , আড়ৎদারকে জরিমানা

আপডেট সময় : ০৮:১৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪