গোয়ালন্দে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের উপজেলা ও পৌর কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৮৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা-এ আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদ-এর উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ৭ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং ৬ সদস্য বিশিষ্ট পৌর কমিটি গঠন করা হয়।
উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে মোঃ এরশাদ মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আলী আকবর সরদার নির্বাচিত হয়েছেন। অন্যদিকে পৌর কমিটিতে সভাপতি হিসেবে রোমান মিয়া এবং সাধারণ সম্পাদক হিসেবে সাইদুল ইসলামকে নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাতে রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক কাজী আরাফাত হাসান জিসান ও সদস্য সচিব তানভীর আহমেদ স্বাক্ষরিত সংগঠনের প্যাডে এ কমিটির অনুমোদন ও ঘোষণা প্রদান করা হয়।
উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ-সভাপতি সাগর শেখ, সহ-সভাপতি সোহাগ শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
পৌর কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি রবিউল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন কৌশিক, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাতুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক বাঁধন শেখ।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।




















