ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে আনারস প্রতীকের ভোট প্রার্থনায় উজানচর আলোর দিশারী ক্লাব

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ১৯১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে রেল ঘেষে পৌর বিহারী মারা কোল পট্টি, তোরাপ শেখের পাড়া ও উজানচর নতুন পাড়া এলাকায় আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন উজানচর আলোর দিশারী ক্লাবের সদস্য ও খেলোয়াড়বৃন্দ।

আগামী ২১ মে (মঙ্গলবার) গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী।

গোয়ালন্দ উপজেলার খেলাধুলায় মোস্তফা মুন্সীর অবদান মনে রেখে খেলোয়াড়রা স্বেচ্ছায় দ্বারে দ্বারে ঘুরে সবার কাছে ভোট প্রার্থনা করছেন।

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ‍্যা হতে রাত ১০ টা পর্যন্ত গোয়ালন্দ উপজেলার পৌর, দৌলতদিয়া ও উজানচরের আংশিক এলাকার নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও কোচ আলমগীর হোসেন আলম, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন মোল্লা, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সদস্য ও দেওয়ান পাড়া একাদশ ক্লাবের কর্মকর্তা মো. আলতাব মাহমুদ, আলোর দিশারী ক্লাবের সভাপতি মো. উজ্জ্বল শেখ, সাধারণ সম্পাদক মো. জাহিদ সরদার, সদস্য মনি শেখ, ফেলু শফিক, সিহাব শেখ, বিপ্লব মন্ডল, মিজান সরদার প্রমুখ।

আলোর দিশারী ক্লাবের সভাপতি মো. উজ্জ্বল শেখ বলেন, আনারস প্রতীকের প্রার্থী একজন যোগ‍্য, সৎ ও ভালো লোক। তিনি খেলাধুলার ব‍্যাপারে সবসময়ই খেলোয়াড়দের পাশে থাকেন। আমরা আমাদের ক্লাবের পক্ষ হতে একজন ভালো মানুষের পাশে থাকতে পেরে আনন্দিত। ইনশাআল্লাহ তিনি পুনরায় নির্বাচিত হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।

গোয়ালন্দে আনারস প্রতীকের ভোট প্রার্থনায় উজানচর আলোর দিশারী ক্লাব

আপডেট সময় : ১২:০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪