ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৪:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩ ১০৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় হার্ট স্ট্রোকে অসুস্থ অসহায় রোগী মো. ছালাম ফকির(৬৫) চিকিৎসায় পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ হোসাইন।

গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া এলাকায় অসুস্থ পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ ২০ হাজার টাকা সহায়তা তুলে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মো. ছালাম ফকির অত্র এলাকার মধ্যে খুবই ভালো মনের একজন মানুষ। তার একটি মাত্র ছেলে সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগছিলেন। পরিবারের পক্ষে অসুস্থ রোগী ছালাম ফকিরের চিকিৎসা করাতে ব্যর্থ হওয়ায় সমাজে বিত্তবানদের কাছে অর্থ সহায়তার অনুরোধ জানান পরিবারটি।

বিষয়টি সৌদি প্রবাসী মোহাম্মদ হোসাইন শোনার পর ওই পরিবারকে তার পক্ষ থেকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করেন। অসুস্থ ছালাম ফকির ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা জন্য ঢাকায় রেফার করেন চিকিৎসক। অর্থাভাবে বর্তমানে তিনি তার বাড়িতে রয়েছেন।

পরিবারের স্বজনেরা জানান, তার হার্টে রিং পড়াতে হবে। এ জন্য অনেক অর্থের প্রয়োজন, যা বহন করা আমাদের পক্ষে সম্ভব না। এ বিপদ মুহুর্তে মোহাম্মদ হোসাইন ভাই পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ যেন তাকে ভালো রাখে এবং সব সময় অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে পারে।

এ বিষয়ে মোহাম্মদ হোসাইন মোবাইল ফোনে বলেন, মানুষের জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি অসহায়, দরিদ্র মানুষের পাশে থেকে তাদের সেবা করতে। ছালাম ভাইয়ের চিকিৎসার জন্য কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন‍্য মনে করছি। এ ধরনের রোগীদের কল্যানে মানবিকতার তরে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন

আপডেট সময় : ০৪:৫৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩